1 Answers

উদ্দীপকে হিমেলের সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার ক্রয় করা অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত।

বিভিন্ন প্রকারের শেয়ারের মধ্যে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করা কম ঝুঁকিপূর্ণ। কেননা কোনো বছর কোম্পানির মুনাফা না হলেও সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট হারে অপরিশোধিত লভ্যাংশ কোম্পানির কাছে পাওনা হতে থাকে এবং পরবর্তীতে মুনাফা অর্জিত হলে পূর্বতন পাওনাসহ বর্তমান লভ্যাংশ এক সাথে পরিশোধ করা হয়।

উদ্দীপকের বেক্সিমকো ফার্মা থেকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার ক্রয় করে, যার মাধ্যমে সে কোম্পানির মুনাফার একটি অংশ নির্দিষ্ট হারে প্রতিবছর লাভ হিসেবে পায়। কোনো বছর কোম্পানির মুনাফা না হলেও নির্দিষ্ট হারে মুনাফার অংশ তার নামে সঞ্চিত থাকে। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারে কোম্পানির লাভ বা ক্ষতি যাই হোক না কেন সে কোম্পানি থেকে নির্দিষ্ট হারে। লভ্যাংশ পায়। এ ধরনের শেয়ার ক্রয়ের ফলে তার কোনো লোকসান হয় না।

সুতরাং বলা যায়, হিমেলের বেক্সিমকো ফার্মা থেকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার করার সিদ্ধান্ত যৌক্তিক।

5 views

Related Questions