1 Answers
উদ্দীপকে শফিক একজন নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। তাই তার মুনাফা দাবি করা অবশ্যই যৌক্তিক।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায়ও সক্রিয় অংশীদারের ন্যায় অসীম হয়।
উদ্দীপকে সামিন, মাসুম, শফিক তিনজন মিলে একটি গার্মেন্টস গড়ে তুললেও পরবর্তীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার জাহিদকে তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে বিনা মূলধনে প্রতিষ্ঠানে অংশীদার করে নেওয়া হয়। সামিন, মাসুম ও জাহিদ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন কিন্তু শফিক অংশগ্রহণ না করে বছর শেষে অন্যান্যদের সমান মুনাফা দাবি করে। তিনি একজন নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার হিসেবে তার এ দাবি যৌক্তিক। কারণ তিনি অন্যান্য অংশীদারদের ন্যায় মূলধন বিনিয়োগ করে এবং অসীম দায় বহন করে।
তাই বলা যায়, উদ্দীপকে শফিক একজন নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার হিসেবে অন্যদের মতো সমান মুনাফা দাবি করা যৌক্তিক।