1 Answers

উদ্দীপকে জহির একজন নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। তাই তার মুনাফা দাবি করা অবশ্যই যৌক্তিক।

যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায়ও সক্রিয় অংশীদারের ন্যায় অসীম হয়।

উদ্দীপকে মাহমুদ, তাহসিন ও জহির তিনজন মিলে একটি নিটিং গার্মেন্টস গড়ে তুললেও পরবর্তীতে টেক্সটাইল ইঞ্জিনিয়িার মিজানকে তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে বিনা মূলধনে প্রতিষ্ঠানে অংশীদার করে নেওয়া হয়। মাহমুদ, তাহসিন ও মিজান কারবার পরিচালনায় অংশ নেয় কিন্তু জহির অংশ না নিয়ে বছর শেষে অন্যদের মতো সমান মুনাফা দাবি করে। তিনি একজন নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার হিসেবে তার এ দাবি যৌক্তিক। কারণ তিনি অন্যান্য অংশীদারদের ন্যায় মূলধন বিনিয়োগ করে এবং অসীম দায় বহন করে।

তাই বলা যায়, উদ্দীপকে জহির একজন নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার হিসেবে অন্যদের মতো সমান মুনাফা দাবি করা যৌক্তিক।

4 views

Related Questions