1 Answers
উদ্দীপকের জামিলের কম মুনাফা পাওয়া যুক্তিসঙ্গত। কেননা সমবায় সমিতির আইন অনুযায়ী এর চেয়ে বেশি মুনাফা জামিলের - পাওয়া সম্ভব নয়।.
সমবায়ে সম্পূর্ণ মুনাফা সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। মুনাফা থেকে বিভিন্ন তহবিলের জন্য অর্থ জমা রাখা হয়।
উদ্দীপকে জামিলের কম মুনাফা পাওয়ার মূল কারণ হলো সমবায় সমিতির অর্জিত মুনাফার সবটুকু বণ্টন করা যায় না। তাদের সমিতি বাধ্যতামূলকভাবে মোট মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে সংরক্ষণ করে এবং অবশিষ্ট অংশ সদস্যদের মধ্যে বণ্টন করবে। সমবায়টির মোট মুনাফা অর্জিত হয়েছিল ২ লক্ষ টাকা কিন্তু জামিলকে দেওয়া হয়েছিল ৩২ হাজার টাকা। সে বেশি মুনাফা প্রত্যাশা করেছিল। কিন্তু সে তার প্রত্যাশার চেয়ে কম পেয়েছে কারণ তার মধ্য থেকে বিভিন্ন তহবিলে লভ্যাংশ বণ্টন করা হয়েছিল।
সুতরাং বলা যায়, জামিলের কম মুনাফা পাওয়া যুক্তিযুক্ত।