1 Answers
পাপিয়ার বয়স ১৫ বছর। অপরিণত বয়সে সন্তান ধারণে তার নানা জটিলতা দেখা দিতে পারে। তাই ডাক্তারের চিন্তিত হবার বিষয়টিকে আমি যুক্তিযুক্ত বলে মনে করি। অপরিণত বয়সে গর্ভধারণের ফলে যে জটিলতা দেখা দিতে পারে তা হলো-
- মায়ের শরীর অপরিপক্ক থাকে, ফলে মায়ের দৈহিক বৃদ্ধি ও ভ্রূণের বৃদ্ধির জন্য যে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়, তা ঠিকমতো গ্রহণ করা সম্ভব হয় না। ফলে পুষ্টিহীনতা দেখা দেয়।
- বস্তিদেশ ছোট থাকে, ফলে প্রসব বাধাপ্রাপ্ত হয়।
- জরায়ু ও প্রসবপথ ফেটে বা ছিঁড়ে যেতে পারে।
- গর্ভপাত এবং মা ও শিশুর মৃত্যু হতে পারে।
- অপরিণত বয়সে গর্ভে সন্তান এলে সন্তানের বেড়ে ওঠার মতো গর্ভে পর্যাপ্ত জায়গা থাকে না।
- প্রতিবন্ধী শিশু জন্ম হওয়ার আশঙ্কা থাকে।
- শিশু স্বাস্থ্যবান ও সফল মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে না।
এ সকল কারণেই ডাক্তার পাপিয়াকে নিয়ে চিন্তিত।
4 views
Answered