1 Answers
ডাক্তারের মন্তব্যটি হলো 'কার্বোহাইড্রেটবিহীন খাদ্য সুস্বাস্থ্যের অন্তরায়'। তার মন্তব্যটি সঠিক।
সুস্থ থাকতে হলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। প্রতিদিনের মোট খাদ্য চাহিদার ৬০% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা প্রয়োজন। এর কম কার্বোহাইড্রেট গ্রহণ করলে শরীরে বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা বা রোগ দেখা দেয়। কার্বোহাইড্রেটের অভাবজনিত অবস্থাগুলো হলো-
১. কার্বোহাইড্রেটের অভাবে হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়। এ রোগে রক্তে শর্করার পরিমাণ কমে যায়।
২. দেহে কার্বোহাইড্রেটের অভাব হলে সঞ্চিত প্রোটিন ও চর্বি ভেঙে তাপ উৎপাদন হতে থাকে। ফলে দেহের ওজন কমে যায়।
৩. কার্বোহাইড্রেটের অভাবে স্নেহ পদার্থ দহনের ফলে কিটেন বডি নামক বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। ফলে দেহে কিটোসিস দেখা দেয়।
৪. রক্তে এসিডের পরিমাণ বেড়ে যায়, ফলে মানুষ জ্ঞান হারাতে পারে।
৫. মস্তিষ্কের কাজে বিঘ্ন ঘটে।
সুতরাং দেখা যায়, কার্বোহাইড্রেট শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর অভাবে শরীরের বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই উদ্দীপকের ডাক্তারের মন্তব্যের সাথে আমরাও বলতে পারি যে, 'কার্বোহাইড্রেটবিহীন খাদ্য সুস্বাস্থ্যের অন্তরায়।