1 Answers

অতুল এখন প্রারম্ভিক শৈশবকালে অবস্থান করছে। প্রারম্ভিক শৈশবকালে শিশুরা বেশ কৌতূহলী হয়, নানান প্রশ্ন করে। প্রারম্ভিক শৈশবকালে শিশুদের আবেগীয় বিকাশে পরিবর্তন সাধিত হয়ে, স্থিতিশীলতা আসে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এ সময় যে শিশু যত বেশি স্বাবলম্বী হয় তার মধ্যে তত দ্বন্দ্ব, হতাশা হ্রাস পায়।

অতুলের আবেগীয় বিকাশের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। কারণ তার সঠিক পরিচালনা, আদর্শ ও অবিচল নীতিবোধ এবং স্নেহ- মমতা তার বিকাশকে ত্বরান্বিত করে। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, অবহেলা, পারিবারিক সংকট তার আবেগজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। ফলে তার মধ্যে ভয়ভীতি, দুশ্চিন্তা ও উদ্বেগ দেখা দেয়। সে খেলার সাথীর সাথে অসহযোগিতামূলক আচরণ করে, আত্মকেন্দ্রিক হয়। অতুলকে এ সময় পর্যাপ্ত আদর, স্নেহ, স্বাস্থ্যকর পরিবেশ দিতে হবে। সঠিক পরিচর্যা নীতি ও আদর্শ পরিবেশ সৃষ্টি করতে হবে। তাকে পর্যাপ্ত সময় এবং স্নেহ, মমতা ও ভালোবাসা দিতে হবে। অতুলকে সবার সাথে মিশতে দিতে হবে। তাহলেই সে সামাজিক হবে, তার মধ্যে আত্মকেন্দ্রিকতা তৈরি হবে না। এভাবেই অতুলের আবেগীয় বিকাশ সঠিকভাবে হবে বলে আমি মনে করি।

4 views

Related Questions