1 Answers

উদ্দীপকে প্রতিষ্ঠানটি সমন্বয়ের স্বতঃস্ফূর্ত সংযোজন নীতি যথাযথভাবে অনুসরণ করলে বর্তমান সমস্যার সমাধান হবে।

স্বতঃস্ফূর্ত সমন্বয় বলতে প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকের একে অন্যের সাথে স্বতঃস্ফূর্ত বা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সমন্বয়সাধনকে বোঝায়। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপবিভাগের কাজের ক্ষেত্রেও এটা আবশ্যক। তাই প্রত্যেকেই স্বেচ্ছায় একে অন্যের সাথে মিলে চললে প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত সমন্বয় ব্যবস্থা গড়ে ওঠে।

উদ্দীপকে আজিম গ্রুপের বিভাগীয় প্রধানগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতি মাসে একত্রে বসে প্রত্যেকের কাজের অবস্থা, অগ্রগতি ও করণীয় নির্ধারণ করবে। এতে প্রতিষ্ঠানের কাজে সমঝোতা ও সংহতি বৃদ্ধি পাবে, যা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত সমন্বয় ব্যবস্থা গড়ে উঠবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা বিভাগ যদি কাজে ফাঁকি দেয় তবে তা অন্য ব্যক্তি বা বিভাগের কাজকে বাধাগ্রস্ত করে। তাই প্রত্যেকেই যদি বুঝে একে অন্যের সাথে সমন্বয় করে তাহলে অধিক ফল লাভ করা সম্ভব।

উদ্দীপকে আজিম গ্রুপের সমন্বয়ে স্বতঃস্ফূর্ত সমন্বয় নীতি যথাযথভাবে অনুসরণ করলে প্রতিষ্ঠানটি বর্তমান সমস্যা উত্তরণে সক্ষম হবে।

5 views

Related Questions