নির্ধারিত সময়ে পরিকল্পনা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব মিজান তার লক্ষ্যে পৌছানোর জন্য বাজার সম্প্রসারণ ও সময়ের ওপর যে গুরুত্ব দিয়েছেন তা নিঃসন্দেহে যথার্থ।
পূর্বনির্ধারিত কার্যপ্রক্রিয়া ও সূচিই হলো পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী কাজগুলো কীভাবে করতে হবে সেগুলো নির্দিষ্ট করাকেই সিদ্ধান্ত গ্রহণ বলে। সুষ্ঠু পরিকল্পনা ছাড়া উদ্দেশ্য অর্জন অসম্ভব। প্রতিষ্ঠানের যেকোনো উদ্দেশ্য অর্জন করতে হলে প্রথমেই সে সম্পর্কে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয় বিধায় পরিকল্পনা হলো উদ্দেশ্য অর্জনের হাতিয়ারস্বরূপ।
উদ্দেশ্য অর্জনের জন্য অনেকগুলো বিকল্প পন্থা নির্ধারণ করা হয়। পরিকল্পনা সম্ভাব্য উপায়গুলো থেকে সর্বোত্তম বিকল্প নির্বাচন করতে সাহায্য করে। যা উদ্দেশ্য অর্জনের পথকে সুগম করে। জনাব মিজানের বাজার সম্প্রসারণ করার চিন্তার পেছনে অবশ্যই একটি পরিকল্পনা রয়েছে এবং সে পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সঠিক লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। যেকোনো কাজের সাফল্য নিশ্চিত হয় সুনির্দিষ্ট লক্ষ্য দ্বারা। কেউ যদি তার লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হয় তবে সে কোনোভাবেই কার্যফল অর্জনে সক্ষম হবে না। জনাব মিজান চায়ের বাজার সম্প্রসারণের কথা ভাবছে। এখন যদি সে কাঠামোগত একটি পরিকল্পনা এবং সে লক্ষ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে না যায় তাহলে তার পক্ষে তার গৃহীত পরিকল্পনার বাস্তবায়ন অসম্ভব। জনাব মিজান দেখল তার তৈরি চায়ের বর্তমানে ব্যাপক চাহিদা। তাই সে বর্তমান সময়টাকে মূল্যায়ন করছে এবং বাজার সম্প্রসারণের কথা ভাবছে। তাই বলা যায়, জনাব মিজান তার লক্ষ্যে পৌঁছানোর জন্য বাজার সম্প্রসারণ ও সময়ের ওপর যে গুরুত্ব দিয়েছেন তা যথার্থ।