1 Answers

কার্যক্ষেত্র সীমিত হওয়া সত্ত্বেও বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে হাফিজের একমালিকানা ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্ষুদ্র আয়তনের একমালিকানা সংগঠনে অর্জিত অভিজ্ঞতা ব্যবসায়ীকে মাঝারি ও বৃহদায়তন সংগঠন পরিচালনা এবং বৃহদায়তন উৎপাদনের প্রাথমিক অভিজ্ঞতা প্রদান করে। ফলে চাহিদার আধিক্যের কারণে। কার্যক্ষেত্র সীমিত হওয়া সত্ত্বেও একমালিকানা সংগঠন অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে বৃহদায়তন উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে।

উদ্দীপকে হাফিজ নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে অত্যন্ত দক্ষতার সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন সুতা উৎপাদন করে। উৎপাদিত উন্নত মানসম্পন্ন সুতা নিজ কারখানা থেকে হাফিজ বৃহদায়তন শিল্প কারখানায় নিয়মিত সরবরাহ করেন। এতে তিনি বেশ মুনাফা অর্জন করছেন। হাফিজ দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যা মোকাবিলা করে এবং বাজারের চাহিদা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সারাবছর সুতা উৎপাদন করছে। এতে করে সারাবছরের নিয়মিত উৎপাদনে হাফিজের পণ্য উৎপাদন বৃহদায়তন উৎপাদনের রূপ লাভ করছে। এতে করে ক্ষুদ্রায়তন সংগঠন হয়েও হাফিজের ব্যবসায় বৃহদায়তন ব্যবসায়ের সহায়ক হিসেবে কাজ করছে। একমালিকানা সংগঠনের আয়তন ছোট হওয়ায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ ঘটে বলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দ্রব্যসামগ্রী সরবরাহ করতে পারে।

সুতরাং হাফিজ প্রত্যক্ষভাবে সুচারুরূপে সংগঠন পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করে বলে কার্যক্ষেত্র সীমিত হওয়া সত্ত্বেও বৃহাদয়তন উৎপাদনের ক্ষেত্রে হাফিজের ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করবে।

5 views

Related Questions