1 Answers

শফিকের সংরক্ষণ পদ্ধতিতে ভুল থাকায় সে ক্ষতিগ্রস্ত হয়। শফিক শাকসবজি মাঠ থেকে তুলে সরাসরি কাঠের বাক্সে রাখে। শাকসবজি মাঠ থেকে সংগ্রহ করে সরাসরি কাঠের বাক্সে বা পলিথিনে রাখা ঠিক না। শাকসবজি সংগ্রহের পরও এর শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। শ্বসনের ফলে উৎপন্ন তাপ বদ্ধ বাক্সে অথবা পলিথিনে শাকসবজি পচনে সাহায্য করে। তাই মাঠ থেকে সংগ্রহের পরপরই সেগুলো পর্যাপ্ত বায়ু চলাচল করতে পারে এমন ছায়াযুক্ত স্থানে কিছুক্ষণ রাখা উচিত। এতে সেগুলোর তাপ কমে যায় এবং সংরক্ষণ ক্ষমতা বেড়ে যায়।

শফিক তার সংগ্রহকৃত শাকসবজি ঠাণ্ডা স্থানে না রাখার কারণে সেগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়ায়। এছাড়াও সে পাতাজাতীয় শাকসবজি বায়ুশূন্য স্থানে না রাখার কারণে পচন সৃষ্টি হয়। বাণিজ্যিকভাবে টাটকা শাকসবজি দূরবর্তী স্থানে পরিবহনের পূর্বে বিনোমিল বা বাইফিনাইল নামক ছত্রাকনাশক ব্যবহার করে জীবাণুমুক্ত করা যায়। শফিক শাকসবজি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়ার পূর্বে ছত্রাকনাশক ব্যবহার না করার জন্যেও সেগুলোতে পচন ধরে।

উপরিউক্ত কারণগুলোর জন্য শফিক ক্ষতিগ্রস্ত হয়। তবে উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করে সে এই ক্ষতি রোধ করতে পারত।

5 views

Related Questions