1 Answers

জনাব জসিম উদ্দিনের কর্মকাণ্ডে হাক্কুল ইবাদ সম্পাদন হয়েছে।

বন্যায় জসিম উদ্দিনের এক প্রতিবেশীর ঘর নষ্ট হলে তিনি নিজ খরচে তার ঘর নির্মাণ করে দেন। জসিম এ কাজটি হাক্কুল ইবাদ বা বান্দার হক হিসেবে গণ্য হবে। ইবাদত দুই প্রকারের। যথা- ১. হাক্কুল্লাহ ও ২. হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হলো আল্লাহর হক আর হাক্কুল ইবাদ হলো বান্দার হক। প্রতিবেশীর হক হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার জন্য রাসুল (স.) তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, "যে লোক আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।” তিনি আরও বলেছেন, "যে ব্যক্তি পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি মুমিন নয়।" মহান আল্লাহ তায়ালাও প্রতিবেশীর হক আদায় করার জন্য বলেছেন। মহান আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশের ওপর আমল করার জন্যই জসিম উদ্দিন তার প্রতিবেশীর ঘর নির্মাণ করে দিয়েছেন। যার মাধ্যমে হাক্কুল ইবাদ পালিত হয়েছে।

4 views

Related Questions