1 Answers
না, জনাব 'ক'-এর ইবাদত পালনটি সঠিক হয়নি।
ইসলামের মৌলিক ইবাদত হচ্ছে পাঁচটি। এর মধ্যে যাকাত অন্যতম। মহান আল্লাহ ধনী মুসলমানদের জন্য যাকাত আদায়কে ফরজ করে দিয়েছেন।
উদ্দীপকে জনাব 'ক' মূলত 'যাকাত' নামক ইবাদত পালন করেছেন। কিন্তু তার যাকাত আদায় যথানিয়মে হয়নি। যাকাত আদায়ের নিয়ম হলো- নিসাব পরিমাণ সম্পদ থাকলে প্রয়োজনের অতিরিক্ত সমুদয় সম্পদ থেকে ২.৫০% হারে হিসাব করে যাকাতের অংশ নির্দিষ্ট করতে হবে। অতঃপর যাকাতের সেই নির্দিষ্ট অংশ শরিয়ত কর্তৃক নির্ধারিত. আটটি খাতের এক বা একাধিক খাতে ব্যয় করতে হবে। আর যাকাতের মূল উদ্দেশ্য হলো দরিদ্রদের স্বাবলম্বী করে তোলা। কিন্তু জনাব 'ক' যাকাত প্রদানে তার সম্পদ হিসাব করেননি। আর তিনি যেভাবে যাকাত দিয়েছেন তাতে যাকাতের প্রকৃত উদ্দেশ্যও সফল হবে না। তাই এসব কারণে বলা যায়, জনাব 'ক'-এর যাকাত আদায় সঠিক হয়নি।