1 Answers

উদ্দীপকের জনাব 'ক' হাক্কুল ইবাদ পালন থেকে বিরত রয়েছেন। হাক্কুল ইবাদ হলো বান্দার হক বা অধিকার। একজন মানুষের যেমন আল্লাহর প্রতি হক অর্থাৎ আল্লাহর ইবাদত করতে হয়, তেমনি বান্দা বা অন্য মানুষের প্রতি হক অর্থাৎ দায়িত্ব পালন করতে হয়। সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করতে গেলে হাক্কুল ইবাদ আবশ্যক। কেননা মানুষ একে অন্যের সহযোগিতা বা সহানুভূতি ছাড়া বসবাস করতে পারে না। মানুষের প্রতি মানুষের অধিকারের আটটি ভাগ আছে। যথা- ১. নিকটাত্মীয়ের হক; ২. দূরাত্মীয়ের হক; ৩. প্রতিবেশীর হক; ৪. দেশবাসীর হক; ৫. শাসক-শাসিতের হক; ৬. সাধারণ মুসলমানের হক; ৭. অভাবী লোকের হক এবং ৮. অমুসলিমের হক।

উদ্দীপকে জনাব 'ক' হাক্কুল ইবাদের মধ্যে প্রতিবেশীর হক এবং নিকটাত্মীয়ের হক আদায় করেননি। তাই বলা যায়, জনাব 'ক' হাক্কুল ইবাদ পালন থেকে বিরত রয়েছেন।

5 views

Related Questions