1 Answers

নির্বাহীর সাথে জনাব শাকিব ও জনাব রুবেলের মধ্যে নিম্নগামী সমন্বয়সাধন অনুষ্ঠিত হয়েছে।

যে সমন্বয়সাধন প্রক্রিয়ায় উর্ধ্বতন নির্বাহী তার অধস্তন নির্বাহীর কাজের নির্দেশনা প্রদান করেন তাকে নিম্নগামী সমন্বয়সাধন বলে। নিম্নগামী সমন্বয়সাধন প্রক্রিয়ায় অধস্তনরা নির্বাহীর দেওয়া কার্য নির্দেশনা মেনে তাদের কার্যাবলি সম্পাদন করেন।

উদ্দীপকের জনাব রাসেল একজন ঊর্ধ্বতন নির্বাহী। তিনি উৎপাদন ব্যবস্থাপক জনাব শাকিবকে বার্ষিক ২০,০০০ ইউনিট পণ্য উৎপাদন করার নির্দেশ দিয়েছেন। বিক্রয় ব্যবস্থাপক রুবেলকে একই সময়ে ঐ পণ্য বিক্রয়ের নির্দেশ দিয়েছেন। জনাব রুবেল ও জনাব সাকিব বিভাগীয় ব্যবস্থাপক। জনাব রাসেল তাদের উর্ধ্বতন নির্বাহী।

নির্বাহীর আদেশ নির্দেশ অনুসারে শাকিব ও রুবেল কাজ করেন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নির্বাহী নির্দেশ প্রদান করেছেন। এ জন্য নির্বাহী সরবরাহকারী এবং বিক্রেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। উদ্দীপকের সমন্বয় কাঠামো থেকে বোঝা যায় যে জনাব শাকিব ও রুবেলের সাথে নির্বাহীর নিম্নগামী সমন্বয়সাধন অনুষ্ঠিত হয়েছে।

5 views

Related Questions