1 Answers

জনাব মেহের আর্থিক প্রেষণার ওপর গুরুত্বারোপ করেছেন।

অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে।

উদ্দীপকে জনাব মেহের সাভার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার একটি শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তাঁর প্রতিষ্ঠানের কর্মচারীদের সব ধরনের আর্থিক সুযোগ-সুবিধা; যেমন- ন্যায্য বেতন, মুনাফার অংশ, বোনাস, আর্থিক নিরাপত্তা, অগ্রিম, বাসস্থান ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, পদোন্নতি প্রভৃতি দিয়ে থাকেন। কিন্তু তাদেরকে বিরূপ ও অস্বাস্থ্যকর কর্মপরিবেশে কাজ করতে হয়। অনার্থিক কোনো প্রকার প্রেষণা দেওয়া হয় না। সুতরাং উদ্দীপকে জনাব মেহের আর্থিক প্রেষণার ওপর গুরুত্বারোপ করেছেন।

4 views

Related Questions