1 Answers

উদ্দীপকের আলোচিত ইবাদতটি হলো যাকাত। গনি মিয়ার যাকাত হিসেবে প্রদেয় অর্থ আর্থসামাজিক উন্নয়ন ও অভাবমুক্ত সমাজ গঠনে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে। গনি মিয়ার যাকাত দ্বারা এলাকার বা সমাজের লোকজন যেভাবে উপকৃত হতে পারে তা নিম্নরূপ-

১. ধনী-দরিদ্রের মধ্যে অর্থনৈতিক যে বিশাল ব্যবধান তা যাকাতের মাধ্যমে দূর হতে পারে। 

২. যাকাত মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে। অক্ষম ও অসমর্থ সকলকেই যাকাতের অর্থ দিয়ে পুনর্বাসন করা যায়।

৩. যাকাতের অর্থের মাধ্যমে কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে দরিদ্র বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।

৪. যাকাত প্রদানের ফলে সম্পদ কোথাও পুঞ্জীভূত হয়ে থাকতে পারে না, অগণিত মানুষের হাতে অর্থ পৌঁছে। ফলে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে। বাজারের চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বৃদ্ধি পায়। ফলে বেকারত্ব দূর এবং অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধি ঘটে।

৫. যাকাত মজুদদারদের আপসহীন শত্রু। যাকাত অর্থকে অলসভাবে মজুদ করে রাখার প্রবণতা দূর করে এবং সঞ্চিত সম্পদ বিনিয়োগ করার জন্য বলিষ্ঠ প্রেরণা যোগায়।

5 views

Related Questions