উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে কোন উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।
প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে। এ পদ্ধতিতে কর্মী তার দক্ষতা ও যোগ্যতাবলে উত্তীর্ণ হয়ে কর্মে যোগদান করে।
উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। গত ছয় বছরে প্রতিষ্ঠানের কাউকে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি; বরং বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি বিধায় এটি একটি বাহ্যিক উৎস। বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়াটি বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহের অন্তর্ভুক্ত। সুতরাং উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।