1 Answers

জনাব আবুল হাশেম তার টেক্সটাইল মিলে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ দিয়েছে।

অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্যকোনো উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎসের মধ্যে সর্বোত্তম উৎস হলো বিজ্ঞাপন। কোনো প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করে থাকে। বিজ্ঞাপনের ভিত্তিতে জমাকৃত আবেদনপত্র থেকে যাচাই-বাছাই করে কর্মীদের সেখান থেকে নির্বাচন করা হয়।

উদ্দীপকে জনাব আবুল হাশেম বিজ্ঞাপনের মাধ্যমে তার টেক্সটাইল মিলের বিভিন্ন পদে বেশ কিছু কর্মী নিয়োগ দিয়েছেন। যা ছিল কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব আবুল হাশেম তার টেক্সটাইল মিলে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ দিয়েছে।

7 views

Related Questions