1 Answers
দৃশ্যকল্পে বর্ণিত ইবাদতটি হলো সাওম। রমযানের এক মাস সাওম পালন করা ফরজ। রমযানের চাঁদ দেখা গেলে পর দিন থেকে একটানা পুরো রমযান মাস দিনের বেলায় পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকতে হয়, একে সাওম বলে। আসলাম যেভাবে সাওম পালন করবে তা নিম্নরূপ-
- প্রথমে আসলাম নিয়ত করবে। নিয়ত করা ফরজ। রমযানের সাওমের নিয়ত এরকম- نَوَيْتُ أَنْ أَصُوْمَ غَدًا مِّنْ شَهْرٍ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضٌ لَكِ يَا اللَّهُ فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمِ অর্থ : "আমি আগামীকাল রমযান মাসের ফরজ সাওম পালনের ইচ্ছা করছি, হে আল্লাহ! আপনি তা কবুল করুন। আপনি মহাশ্রোতা ও মহাজ্ঞানী।" নিজ ভাষায়ও নিয়ত হতে পারে। মুখে উচ্চারণ না করে মনে মনে সংকল্প করে নিলেও নিয়ত হবে।
- আসলাম সাওমের উদ্দেশ্যে ভোর রাতে সাহরি খাবে। সাহরি খাওয়া সুন্নত। সাওম রাখার উদ্দেশ্যে সাহরি খেলেও নিয়ত হয়ে যায়। ঐ সময় নিয়ত না করে থাকলে দিনের বেলায় দুপুরের আগ পর্যন্ত নিয়ত করা যাবে।
- তারপর সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হবে। যৌনকর্ম থেকে বিরত থাকতে হবে। তাছাড়া মিথ্যা, অশ্লীল কথাবার্তা, খারাপ চিন্তা ও অন্যান্য পাপ কাজ থেকেও নিজেকে হিফাযত রাখতে হবে।
- সূর্যাস্তের সাথে সাথে হালাল বস্তু দিয়ে ইফতার করে সাওম ভাঙতে হবে।
4 views
Answered