1 Answers
উদ্দীপকের প্রধান শিক্ষকের কাজের মাধ্যমে আমানত প্রত্যর্পণের ইবাদত পালিত হয়েছে। এটা ফরজ বা অবশ্যই করণীয়। কারণ আল্লাহ তায়ালা বলেছেন, "তোমরা আমানত তার প্রাপককে ফিরিয়ে দাও।” এখানে আল্লাহ আমানত বা (গচ্ছিত ধন) প্রাপককে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন। সেজন্য এটা পালন করা ফরজ।
শফিকুর রহমান জনৈক যাত্রীর পাঁচ লক্ষ টাকার ব্যাগ প্রধান শিক্ষকের নিকট জমা রাখলে প্রধান শিক্ষক টাকা ও ব্যাগ মালিকের বাড়িতে পৌঁছে দেন। এতে তার সততা ও আমানতদারিতার পরিচয় মিলে। তিনি চাইলে কোনো অযুহাতে টাকা আত্মসাৎ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে আল্লাহর আদেশের কথা স্মরণ করে টাকা ও ব্যাগ মালিককে দিয়ে দেন। তাই তার এ কাজ দ্বারা ফরজ ইবাদত পালন হয়েছে। অন্যদিকে, তার এ কাজ দ্বারা আদর্শ শিক্ষকের চরিত্রও ফুটে উঠেছে।