1 Answers
না, জনাব 'খ'-এর ইবাদত তথা হজ পালনের পদ্ধতি সঠিক নয়।
হজ ইসলামের পঞ্চম ভিত্তি। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বায়তুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। উদ্দীপকে জনাব 'খ'-এর ওপর হজ ফরজ হলে তিনি হজের খরচ বাবদ নির্দিষ্ট একটি অর্থ গরিব- মিসকিনকে দান করেন। কিন্তু এটি হজ পালনের সঠিক পদ্ধতি নয়। হজ পালনের সঠিক পদ্ধতি হলো- জিলহজ মাসের নির্দিষ্ট দিনে ইহরাম বেঁধে মক্কায় পবিত্র কাবাগৃহে উপস্থিত হতে হবে। অতঃপর কাবাঘর তাওয়াফ করা, সাঈ করা, আরাফাতে' ও মুযদালিফায় অবস্থান করা, মিনাতে কঙ্কর নিক্ষেপ করা ইত্যাদি কর্মকাণ্ড নির্দিষ্ট নিয়মে ধারাবাহিকভাবে পালন করা। সবশেষে ইহরাম থেকে মুক্ত হয়ে হজ সম্পন্ন করা। কিন্তু জনাব 'খ' এসবের কিছুই করেননি।পরিশেষে বলা যায়, জনাব 'খ' হজ পালনের জন্য পবিত্র কাবাঘরে উপস্থিত হননি এবং হজের অন্য কার্যাদিও সম্পন্ন করেননি। তাই ইসলামি শরিয়ত অনুযায়ী তার হজ পালনের পদ্ধতিটি সঠিক নয়।