1 Answers

জব্বার সাহেবের বক্তব্যে আখলাকে হামিদাহ প্রকাশ পেয়েছে। আখলাকে হামিদাহ অথ প্রসংশনীয় চরিত্র বা সচ্চরিত্র। আখলাকে হামিদাহ মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারাই মানুষ পূর্ণমাত্রায় মনুষ্যত্বের ওপর উপনীত হয়। মানবিকতা ও নৈতিকতা আখলাকে হামিদাহর মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করে। মানুষের ইহ ও পরকালীন সুখ-শান্তি উত্তম আখলাকের ওপরই নির্ভরশীল। রাসুল (স.) বলেছেন, "আল্লাহ তায়ালার নিকট সেই ব্যাক্তি অধিক প্রিয়, চরিত্রের বিচারে যে উত্তম।” (ইবনে হিব্বান) অন্য হাদিসে রাসুল (স.) বলেছেন, "সুন্দর চরিত্রই পুণ্য।” (মুসলিম) উদ্দীপকে ইসলাম শিক্ষার শিক্ষক জব্বার সাহেব দশম শ্রেণির ছাত্রদেরকে মানবজীবনের এমন কিছু গুণ সম্পর্কে বললেন, যার মাধ্যমে মানবিকতা ও নৈতিকতার আদর্শ পূর্ণতা লাভ করে। যার ওপর মানুষের ইহ ও পরকালীন শান্তি নির্ভরশীল।

সুতরাং বলা যায়, জব্বার সাহেবের বক্তব্যে যে বিষয়গুলো ফুটে উঠেছে, তা আখলাকে হামিদাহর অন্তর্ভুক্ত।

5 views

Related Questions