1 Answers

জব্বার সাহেব তার কর্মের মাধ্যমে যাকাত নামক ইবাদতটি পালন করেছেন।

নিসাব পরিমাণ সম্পদের অধিকারী কেউ হলে এবং ওই সম্পদ তার নিকট এক বৎসর সঞ্চিত থাকলে তাকে শরিয়ত নির্ধারিত হারে যাকাত প্রদান করতে হয়। যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ এবং একটি কল্যাণকর অর্থব্যবস্থা। আল্লাহ তায়ালা বলেছেন, "তোমরা সালাত কায়েম কর এবং যাকাত আদায় কর।" (সূরা আন-নুর: ৫৬), তিনি আরও বলেছেন, "আপনি তাদের ধনসম্পদ থেকে সাদাকা (যাকাত) গ্রহণ করুন। এর মাধ্যমে আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন।” (সূরা আত্-তাওবা : ১০৩) যাকাত ব্যবস্থার উদ্দেশ্য হলো যাতে সম্পদ ধনী লোকের কাছে পুঞ্জীভূত না হয় এবং অর্থনৈতিক সাম্য সৃষ্টি হয়। ধনী-গরিবের ব্যবধান লাঘব হয়। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, "যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই আবর্তিত না হয়। (সূরা আল-হাশর : ৭) এজন্য রাসুলুল্লাহ (স.) বলেছেন, তোমরা ধনীদের নিকট থেকে যাকাত গ্রহণ করবে এবং তোমাদের গরিবদের মধ্যে তা বিতরণ করে দিবে।” জব্বার সাহেব শিল্পপতি। তাই তিনি তার সম্পদের হিসাব করে যাকাত আদায় করেছেন। তার এ কাজের মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ পালন করা হয়েছে। ফলে তিনি প্রভূত সওয়াব লাভ করবেন।

5 views

Related Questions