1 Answers
জনাব হাবিল যে ইবাদতটি করেছেন তা হলো যাকাত আদায়। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে যাকাত তৃতীয়। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলা হয়। নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। মহান আল্লাহ তায়ালা সালাত আদায়ের সাথে সাথেই আল-কুরআনের অনেক স্থানে যাকাতের কথা বলেছেন।
তিনি বলেন - وَأَقِيمُوا الصَّلوةَ وَأتُوا الزَّكوة
অর্থ: "তোমরা সালাত কায়েম কর ও যাকাত আদায় কর।" (সূরা আন-নুর: ৫৬)
ধনীদের ওপর বছরান্তে একবার হিসাব করে যাকাত আদায় করা ফরজ। উদ্দীপকে জনাব হাবিল একজন ধনী লোক। তিনি বছরান্তে তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্রকে দেন। এতে বোঝা যায়, তিনি ইসলামের অন্যতম মৌলিক ইবাদত যাকাত আদায় করেছেন।