1 Answers
জনাব আকমল তার বন্ধু আজমলকে বললেন, তার ছেলে এমন একটি ইবাদত পালন করেছে যার মাধ্যমে পূর্ণাঙ্গ আল্লাহভীতি অর্জন করা যায়।
জনাব আকমলের ছেলের ইবাদত হলো সাওম। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই হলো সাওম। প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের ওপর রমজান মাসের এক মাস সাওম পালন করা ফরজ। এটি ইসলামে পঞ্চম স্তম্ভের একটি।
সাওম পালনের মাধ্যমে মানুষের মনে তাকওয়া তথা আল্লাহভীতি তৈরি হয়। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কিছুই পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন-
كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
অর্থ : তোমাদের ওপর সাওম (রোযা) ফরজ করা হয়েছে। যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা তাকওয়া (আল্লাহ ভীতি) অর্জন করতে পার। (সূরা আল-বাকারা : ১৮৩)
সাওম পালনের মাধ্যমে আল্লাহভীতি অর্জন করা যায়। এ ইবাদত মনের কলুষ-কারিমা দূর করে বান্দাকে আল্লাহর সমীপে পৌঁছে দেয়। ফলে সে আল্লাহপাগল হয়ে যায়।