1 Answers
শাহেদের কাজের মাধ্যমে আমানতের খিয়ানত প্রকাশ পেয়েছে।
আমানত রক্ষা করা মুমিনের ইমানি দায়িত্ব। আমানতের খিয়ানত করলে মুমিন ব্যক্তি মুনাফিকে পরিণত হয়। এজন্য আমানত রক্ষার প্রতি গুরুত্বারোপ করে মহান আল্লাহ পাক কুরআন মজিদে বলেন, "নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন যে, তোমরা যেন আমানতসমূহ তার মালিককে যথাযথভাবে ফেরত দাও।” (সূরা আন-নিসা : ৫৮) মহানবি (স.) বলেছেন, "যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই।" (মুসনাদে আহমাদ) এতে প্রমাণিত হয় যে, আমানতদারিতা ইমানের অঙ্গ। যাদের ইমান আছে তারা আমানতের খিয়ানত করতে পারেন না। আর যারা খিয়ানত করে তারা প্রকৃত মুমিন নয়। তারা প্রতারক ও মুনাফিক। খিয়ানতকারী শুধু মানব সমাজেই ঘৃণিত নয়, সে আল্লাহর কাছেও ঘৃণিত ও অভিশপ্ত। কুরআন মজিদে আছে, “নিশ্চয়ই আল্লাহ খিয়ানতকারীকে পছন্দ করেন না।" (সূরা আল-আনফাল : ৫৮)
শাহেদ তার বন্ধুর রক্ষিত তিন হাজার টাকা আত্মসাৎ করে। শাহেদের এ কর্মকাণ্ড আমানতের খিয়ানত হিসেবে গণ্য হবে এবং সে মুনাফিক হিেেব চিহ্নিত হবে।