1 Answers
রওশন সাহেব ইসলামের মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করে। তার এ ধরনের বিশ্বাসে কুফরি প্রকাশ পেয়েছে।
কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে, তখন তাকে কাফির বলা হয়। কুফরির মাধ্যমে আল্লাহর প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্যতা প্রকাশ পায়। এতে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। পরকালে কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।” (সূরা আল-বাকারা: ৩৯)
উদ্দীপকে বর্ণিত হয়েছে, রওশন সাহেব আল্লাহকে সৃষ্টিকতা, পালনকর্তা হিসেবে মানলেও তিনি ইসলামের মৌলিক ইবাদাতগুলো পালন করেন না। তিনি মনে করেন, ইমান থাকলে সালাত, যাকাত ইত্যাদির দরকার নেই।
সুতরাং বলা যায়, রওশন সাহেব কুফরি করেছেন।