1 Answers

উদ্দীপকের মিসেস রওশন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক।

প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ পর্যায় সম্পৃক্ত থাকে। কোনো কোম্পানির পরিচালকমণ্ডলী, পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সচিব ও ক্ষেত্রবিশেষে জেনারেল ম্যানেজার এ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত।

উদ্দীপকের মিসেস রওশন একটি স্টিল মিলে কর্মরত আছেন। তিনি ২০১৩ সালের শুরুতে প্রতিষ্ঠানের পুঁজি সরবরাহকারী ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের একটি যৌথ সভায় অংশগ্রহণ করেন। তিনি ২০১৩ সালের জন্য উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লক্ষ টন নির্ধারণ করার প্রস্তাব করেন। এ লক্ষ্য অর্জনের জন্য নতুন ৫০ জন কর্মী নিয়োগ করার জন্য তিনি কর্মী ব্যবস্থাপককে নির্দেশ দেন। যা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের কাজ। তাই বলা যায়, উদ্দীপকের মিসেস রওশন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক।

7 views

Related Questions