1 Answers
মৌখিক যোগাযোগের অস্পষ্টতার কারণে মিসেস সামিনা হকের নির্দেশ ব্যবস্থাপক বুঝতে পারে নি।
যোগাযোগের স্বাভাবিক গতিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদানসমূহকে যোগাযোগের প্রতিবন্ধকতা বলে। মৌখিক যোগাযোগের কিছু ত্রুটি-বিচ্যুতি যোগাযোগের সহজ গতিধারা ও ফলপ্রসূতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উদ্দীপকে মিসেস সামিনা হক ব্যবস্থাপককে মৌখিকভাবে নির্দেশনা দিলেন। কিন্তু ব্যবস্থাপক এ বক্তব্যের অস্পষ্টতার কারণে নির্দেশনা ভালোভাবে বুঝতে পারেন নি। উপস্থাপন সমস্যা এবং বক্তব্যের দুর্বোধ্যতার কারণে ব্যবস্থাপক নির্দেশনা বুঝতে অক্ষম হয়। ফলে তিনি শুক্রবার শোরুম খোলার নির্দেশনা পেলেও শোরুশ খোলা না রেখে বাসভবনে চলে যান।
তাই বলা যায়, মিসেস সামিনা হকের নির্দেশ ব্যবস্থাপক মৌখিক যোগাযোগের অস্পষ্টতার কারণে বুঝতে ব্যর্থ হয়।