সংঘবিধির কোন সীমাবদ্ধতার কারণে পপি মল্লিক কোম্পানির পরিচালক হতে পারেননি? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
4 views
1 Answers
যোগ্যতাসূচক শেয়ার না থাকায় পপি মল্লিক 'গোল্ডেন কোম্পানি লি.'-এর পরিচালক হতে পারেননি।
কোম্পানি আইন মোতাবেক শেয়ারহোল্ডারকে কোম্পানির পরিচালক হতে হলে ন্যূনতম কী পরিমাণ শেয়ার ক্রয় করতে হবে তা সংঘবিধিতে উল্লেখ থাকে। পপি মল্লিক গোল্ডেন কোম্পানির এন্ডজন শেয়ারের মালিক হলেও তিনি কোম্পানির পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করেননি। যে পরিমাণ শেয়ার ক্রয় করলে কোম্পানির পরিচালক হওয়া যাবে সে পরিমাণ শেয়ার পপি মল্লিকের নেই। যোগ্যতাসূচক শেয়ার না থাকলে কোন শেয়ারহোল্ডারই কোম্পানির পরিচালক হতে পারেন না।
তাই সংঘবিধিতে উল্লিখিত সমপরিমাণ যোগ্যতসূচক শেয়ার না থাকায় গোল্ডেন কোম্পানির পরিচালক হতে পারছেন না।
4 views
Answered