1 Answers

উদ্দীপকে জনাব ইয়াফি কোম্পানির পরিচালক হতে পারবেন না। কোম্পানির সাধারণ শেয়ারের মালিকগণ পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারে, নির্বাচনে ভোট দিতে পারে ও শেয়ার হোল্ডারদের বিভিন্ন সভায় অংশগ্রহণ ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মতামত প্রদান করতে পারে। কিন্তু জনাব ইয়াফি কোম্পানির কোনো সাধারণ শেয়ার ক্রয় করেন নি। তাই সে কোম্পানির পরিচালক হতে পারবেন না।

উদ্দীপকের আলকে জনাব ইয়াফি অসুস্থতার কারণে চাকরি থেকে অবসর গ্রহণ করে তার বন্ধু জনাব সফির রূপালি ফ্যাশন নামের একটি কোম্পানিতে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। জনাব ইয়াফি বিনিয়োগকৃত অর্থের ওপর বার্ষিক ২০% হারে লভ্যাংশ গ্রহণ করেন। কিন্তু তিনি সুস্থ হওয়ার দুই বছর পর কোম্পানির পরিচালক হওয়ার জন্য যে আবেদন করেন তা তিনি কোনো প্রকারেই হতে পারবেন না। কারণ তিনি কোম্পানির কোনো সাধারণ শেয়ারের সাথে জড়িত নন। কোম্পানির পরিচালক হতে হলে কোম্পানির সাধারণ শেয়ারের সাথে তাকে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হতে হবে। কিন্তু তিনি শুধুমাত্র কোম্পানিতে ১,০০,০০০ টাকা টাকা বিনিয়োগ করেন এবং পরে সে অসুস্থতার কারণে সেই অর্থের ২০% লভ্যাংশগ্রহণ করে থাকেন।

পরিশেষে বলা যায়, জনাব ইয়াফি উক্ত কোম্পানির কোনো সাধারণ শেয়ার ক্রয় না করার কারণে কোম্পানির পরিচালক হতে পারবেন না।

4 views

Related Questions