1 Answers
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির সংরক্ষিত তহবিল থেকে ডিপ ফ্রিজ ক্রয়ের সামর্থ্য রয়েছে।
কতিপয় ব্যক্তি যেকোনো সাধারণ লক্ষ্য অর্জনের জন্য সমঅধিকারের ভিত্তিতে সম্মিলিতভাবে ও স্বেচ্ছায় এবং নিজেদের মধ্যে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। এ সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থ সামাজিক কল্যাণ সাধন করা কিন্তু মুনাফা অর্জন নয়।
সমবায় সমিতির আইন অনুযায়ী আয়ের ১৫% সংরক্ষিত তহবিলে রাখার বাধ্যবাধকতা রয়েছে। উদ্দীপকে বিধি অনুযায়ী ১৫% অর্থ সংরক্ষিত তহবিলে জমা রাখার ক্ষেত্রে বাগেরহাট জেলার জেলেদের সমবায় সমিতিটির জমাকৃত অর্থের পরিমাণ-
২০১২ সালের জমার হার = ৪৫,০০০ টাকা
২০১৩ সালের জমার হার = ৬০,০০০ টাকা
২০১৪ সালের জমার হার = ৭৫,০০০ টাকা
অতএব, বাগেরহাট জেলার সমবায় সমিতিটির মোট সঞ্চয় ১,৮০,০০০ টাকা। তাদের তিনটি ডিপফ্রিজ ক্রয় করতে প্রয়োজন ৫০,০০০ টাকা।
তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি সংরক্ষিত তহবিল থেকে ৫০,০০০ টাকা নিয়ে মাছ সংরক্ষণের জন্য ডিপফ্রিজ ক্রয়ের সামর্থ্য রয়েছে।