1 Answers

আমি মনে করি, সঞ্চিতি তহবিল হতে আবাসন সমস্যা সমাধান সম্ভব নয়।

সমবায় সমিতির বিধি অনুযায়ী সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত বা সঞ্চিতি তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলের চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়। বাকি অংশ সাধারণ সভায় সিদ্ধান্তক্রেমে শেয়ারগ্রহীতাদের মধ্যে বণ্টন করা হয়।

উদ্দীপকে প্রতিষ্ঠানটি গত তিন বছর যাবৎ যথাক্রমে ৬,০০,০০০ টাকা, ৮,০০,০০০ টাকা ও ৯,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে। অর্জিত মুনাফা বিধি মোতাবেক সঞ্চিতি তহবিলে রেখে অবশিষ্ট টাকা নিজেদের মধ্যে বণ্টন করে নেয়। তারা নিজেদের আবাসন সমস্যা সমাধানের জন্য আফতাব নগরে এককালীন ১০,০০,০০০ টাকা প্রদান করে কিস্তিতে প্লট কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু সঞ্চিতি তহবিলের অর্থ দিয়ে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। কারণ তাদের মোট মুনাফার পরিমাণ ২৩,০০,০০০ টাকা; যার ১৫% হিসেবে সঞ্চিতি তহবিল হলো (২৩,০০,০০০ × ১৫%) = ৩,৪৫,০০০ টাকা। অথচ কিস্তি দিতে হবে ১০,০০,০০০ টাকা।

সুতরাং বলা যায়, সঞ্চিতি তহবিল হতে আবাসন সমস্যা সমাধান সম্ভব নয়।

5 views

Related Questions