1 Answers

তিশা -শীর্ষ বা উচ্চস্তরের ব্যবস্থাপক।

আধুনিক জটিল ও বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা কাঠামোকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। সাংগঠনিক কাঠামোর যে স্তরের ব্যবস্থাপকগণ সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণ, কর্মসূচি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, নির্দেশনা দান ও নিয়ন্ত্রণ কাজে সম্পৃক্ত থাকে, তা হলো শীর্ষ ব্যবস্থাপনা।

উদ্দীপকে তিশা 'নিউ হ্যাভেন' গার্মেন্টস তথা পোশাক কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি এ প্রতিষ্ঠানের প্রধান। তিনি তার অধীনস্থ কর্মকর্তাদের প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা দেন। তিনি প্রতিমাসে সকল কর্মকর্তাকে নিয়ে আলোচনা সভায় বসেন। মার্কেটিং-এ তিশা সকল কর্মকর্তাকে একতাবদ্ধ হয়ে থাকা এবং যথাযথ স্থানে শ্রমিক ও যন্ত্রপাতি স্থাপনের প্রতি জোর দেন। ক্রমাগত তিশার দিকনির্দেশনায় প্রতিবছর নিউ হ্যাভেন নামক পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে। উচ্চ স্তরের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, সচিব, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্রমুখ ব্যক্তিবর্গ এ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত। এ স্তরের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ করেন এবং পরিবেশের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে নির্দেশনা প্রণয়ন করেন। মূলত শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপকগণ মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি অধিক মাত্রায় সম্পাদন করে থাকেন। সুতরাং উদ্দীপকের আলোকে এটি প্রতীয়মান হয় যে, তিশা উচ্চ স্তরের ব্যবস্থাপক।

4 views

Related Questions