1 Answers
উদ্দীপকের শাখা ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনার মধ্য স্তরের কর্মকর্তা।
উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি-নির্দেশনা বাস্তবায়নে এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা বা মধ্য স্তরের কর্মকর্তা বলে।
উদ্দীপকের গার্মেন্টস প্রতিষ্ঠানটি ২০১৪ সালে শার্ট প্রস্তুত করার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সে পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপকগণ তাদের কাজকর্ম পরিচালনা করেন। উচ্চ পর্যায়ের সংগৃহীত নীতিমালা বা পরিকল্পনার আলোকে তা বাস্তবায়নের প্রচেষ্টা চালান মধ্য স্তরের কর্মীরা। যেহেতু শাখা ব্যবস্থাপকগণ উচ্চ পর্যায়ের কাজগুলো বাস্তবায়নের চেষ্টা চালান তাই তারা মধ্যম স্তরের কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।
5 views
Answered