1 Answers
উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলে।
প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্দেশনার ঐক্য বজায় রাখতে হয়। নির্দেশনায় ঐক্যের ধারাবাহিকতা না থাকলে প্রতিষ্ঠানে শৃঙ্খ শৃঙ্খলা ধরে রাখা যায় না। একটি নির্দেশনার সাথে পূর্ববর্তী নির্দেশনার মিল থাকলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হয় এবং কর্মীর জবাবদিহিতা সুনিশ্চিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য সহজে অর্জন করার জন্যই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি গুরুত্বপূর্ণ।
5 views
Answered