1 Answers

কাজের প্রকৃতির ভিত্তিতে বনভোজনের যাওয়ার পরিকল্পনাটি একার্থক পরিকল্পনা।

যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। যেসব কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। প্রতিষ্ঠানে কোনো বিশেষ অবস্থা মোকাবিলার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হতে পারে। একার্থক পরিকল্পনা দুভাবে হতে পারে। একটি কর্মসূচিভিত্তিক অপরটি প্রকল্পভিত্তিক।

উদ্দীপকে বনভোজনে যাওয়ার জন্য ক্যামব্রিজ কলেজের অধ্যক্ষ একটি পরিকল্পনা করেন। এজন্য তিনি ৩ সদস্যের একটি কমিটি এবং অর্থসংগ্রহ, আপ্যায়ন, পরিবহন ও শৃঙ্খলার জন্য ৪টি সাব-কমিটি গঠন করেন। কাজের প্রকৃতির ভিত্তিতে বনভোজনে যাওয়ার পরিকল্পনাটি একার্থক পরিকল্পনা।

4 views

Related Questions