1 Answers
সম আয়-ব্যয় বিন্দুতে পৌঁছাতে জনাব দলিলুর রহমানকে আরো ৫০,০০০ পিস প্যান্ট বিক্রি করতে হতো।
যে বিন্দুতে বিক্রয় ও মোট ব্যয়ের পরিমাণ সমান হয়, তাকে সমচ্ছেদ বিন্দু বলে। সমচ্ছেদ বিন্দুতে নির্দেশিত পরিমাণ অপেক্ষা বিক্রয় বেশি হলে প্রতিষ্ঠানের লাভ হয়, কম হলে লোকসান হয়। তাই সমচ্ছেদ বিন্দুর ওপরে বিক্রয়ের পরিমাণ যত বাড়ে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও ততই বৃদ্ধি পায়।
উদ্দীপকে দেখা যায়, একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের মালিক জনাব দলিলুর রহমান দুই লক্ষ পিস এর বেশি প্যান্ট বাৎসরিক বিক্রি করতে পারেলে তার প্রতিষ্ঠান লাভ করবে বলে তিনি মনে করেন। কিন্তু বছর শেষে দেখা যায় ১,৫০,০০০ পিসের বেশী বিক্রি হয়নি। যেহেতু ২,০০,০০০ পিস প্যান্ট বিক্রয় করতে পারলে দলিলুর রহমান এর প্রতিষ্ঠান লাভ বা লোকসান কোনটিই হয় না। তাই বলা যায়, দলিলুর রহমানের প্রতিষ্ঠানের ব্রেক-ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু হলো ২,০০,০০০ পিস প্যান্ট। আর উক্ত প্রতিষ্ঠানে বার্ষিক ১,৫০,০০০ পিস প্যান্ট বিক্রয় হয়েছে। তাই সম আয়-ব্যয় বিন্দুতে পৌছতে দলিলুর রহমানকে আরো (২,০০,০০০ - ১,৫০,০০০) = ৫০,০০০ পিস প্যান্ট বিক্রি করতে হতো।