1 Answers
উদ্দীপকে উল্লিখিত নবাবকে সম-আয়ব্যয় বিন্দুতে পৌঁছাতে ৫,০০০ পিস শার্ট বিক্রি করতে হতো।
প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিয়ন্ত্রণের জন্য সম-আয়ব্যয় বিন্দু বিশ্লেষণ একটি অধিক কার্যকরী কৌশল। এর মাধ্যমে কী পরিমাণ উৎপাদন ও বিক্রয় করলে প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে পারবে ব্যবস্থাপনা তা জানতে পারে। এ ব্যবস্থা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার মধ্যে সম্পর্ক নির্দেশ করে এবং এর মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে - বিশেষভাবে সাহায্য করে। ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে 'সম- আয়ব্যয় বিন্দু নির্ণয় করা হয়। এ বিন্দু আয় ও ব্যয়ের সমতা নির্দেশ করে। এটি এমন একটি বিন্দু যেখানে লাভ-ক্ষতি কিছুই হয় না। তবে এ বিন্দুর উপরে বিক্রয় হলে প্রতিষ্ঠানের মুনাফা হবে এবং এর নিচে বিক্রয় হলে প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হবে।
উদ্দীপকে নবাবের প্রতিষ্ঠান ২ লাখ পিস শার্ট বিক্রয় করলে সাম্যাবস্থায় অর্থাৎ ব্রেক ইভেন বিন্দুতে পৌঁছাবে। একবছর পর প্রতিষ্ঠান ১,৯৫,০০০ পিস শার্ট বিক্রয় করতে সমর্থ হয়। ফলে প্রতিষ্ঠানটিকে সম-আয়ব্যয় বিন্দুতে পৌছাতে এখনও (২,০০,০০০ - ১,৯৫,০০০) = ৫,০০০ পিস শার্ট বিক্রি করতে হতো।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে, সম-আয়ব্যয় •বিন্দুতে পৌঁছাতে নবাবকে ৫,০০০ পিস শার্ট বিক্রি করতে হতো।