1 Answers

উল্লিখিত আয়াতগুলো সূরা আল-ইনশিরাহ থেকে নেওয়া। আমাদের ব্যবহারিক জীবনে সূরা আল ইনশিরাহ-এর শিক্ষা নিম্নরূপ-

১. সত্য ও ন্যায় উপলব্ধি করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রচেষ্টা চালালে আল্লাহ তায়ালা তাঁর অন্তরকে উন্মুক্ত করে দেন। 

২. বিদ্যার্জনে ও জ্ঞান আহরণে যথার্থভাবে ব্রতী হলে জ্ঞানের দ্বার তাঁর জন্য অবারিত হয়। 

৩. সমাজের বিশৃঙ্খলা, নৈরাজ্য, অরাজকতা, পাপ-পঙ্কিলতা বিবেকবান ব্যক্তিকে বিমর্ষ করে তোলে। এসব দূর করতে গিয়ে তাঁকে প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হতে পারে। কিন্তু তখন তাঁর নিরুৎসাহিত হওয়া ঠিক হবে না। কেননা অন্যায় কখনো স্থায়ী হয় না। বরং সত্যের জয় অবশ্যম্ভাবী।

৪. জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান। আর এ পৃথিবীর দায়- দায়িত্ব এবং কর্তব্য অসীম। সঠিকভাবে এসব দায়িত্ব পালন করা ইবাদতের শামিল। 

৫. ঝামেলা ও ব্যস্ততার অবসানের পর আল্লাহর ইবাদত ও তাঁর স্মরণে আত্মনিয়োগ করা ইমানদার ব্যক্তির একান্ত কর্তব্য। এতে মনে প্রশান্তি আসে এবং আত্মার উন্নতি সাধিত হয়।

 

5 views

Related Questions