1 Answers

উদ্দীপকে বাবা-মার সম্পর্কের মাধ্যমে মধ্যপদের ধারণা প্রতীয়মান হয়। যুক্তিবিদ্যার সহানুমানে মধ্যপদের গুরুত্ব অনেক। মধ্যপদ একজন ক্রয়-বিক্রয়ের দালাল বা বিয়ের ঘটকের মতো ভূমিকা পালন করে। একজন মধ্যস্থতাকারী যেমন ক্রেতা ও বিক্রেতার সাথে যোগাযোগ স্থাপন করে দেয় এবং একজন ঘটক বর ও কনেকে বিয়ের সম্পর্কে সম্পর্কিত করে, ঠিক তেমনি মধ্যপদ প্রধান পদ ও অপ্রধান পদকে সিদ্ধান্তে সম্পর্ক স্থাপন করে দেয়। মধ্যপদ প্রধান আশ্রয় বচনে প্রধান পদের সাথে যোগাযোগ স্থাপন করে। তারপর মধ্যপদ অপ্রধান আশ্রয় বচনে অপ্রধান পদের সাথে যোগাযোগ স্থাপন করে। ফলস্বরূপ মধ্যপদ অনিবার্যভাবে সিদ্ধান্তে প্রধান পদ ও অপ্রধান পদের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। যেমন-

সকল মানুষ হয় মরণশীল।
 করিম হয় একজন মানুষ।
 অতএব, করিম হয় মরণশীল।

এখানে মধ্যপদ 'মানুষ' প্রধান আশ্রয় রচনে প্রধান পদ 'মরণশীল' এর সাথে যোগাযোগ স্থাপন করেছে। তারপর অপ্রধান আশ্রয় বচনে অপ্রধান পদ 'করিম' এর সাথে যোগাযোগ স্থাপন করেছে। ফলস্বরূপ মধ্যপদ 'মানুষ' সিদ্ধান্তে প্রধান পদ 'মরণশীল' ও অপ্রধান পদ 'করিম' এর মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে এবং 'মধ্যপদ' 'মানুষ' সিদ্ধান্তে উপস্থিত নেই।

4 views

Related Questions