1 Answers

উদ্দীপকে বর্ণিত বিষয়টি বাস্তবে খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাস্তব ঘটনাবলি পর্যালোচনা করেই আমরা কোনো বিষয়ের কারণ অনুসন্ধান করে থাকি। আমরা আলোচ্য ঘটনার পারিপার্শ্বিক অবস্থা, এর পূর্ববর্তী ও পরবর্তী ঘটনাসমূহ পর্যবেক্ষণ করি, কিন্তু প্রকৃতির ঘটনাবলি অত্যন্ত জটিল অবস্থায় থাকে বলে আলোচ্য বিষয়টাকে পারিপার্শ্বিক অবস্থা থেকে পৃথক করা দরকার। তাই নিরীক্ষণে বিশ্লেষণের প্রয়োজন হয়। এ বিশ্লেষণ থেকে বোঝা যায়, কোন কোন উপাদান ঘটনাটার জন্য আবশ্যিক বা অপরিহার্য এবং কিছু আপতনিক বা অবান্তর। যেমন- শহর ও গ্রামে জ্বরের উপদ্রব দেখা দিল। এ পর্যায়ে আমরা রোগীদের পর্যবেক্ষণ করি। এ রোগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, এর পূর্বগামী ও অনুগামী ঘটনাসমূহ নিরীক্ষণ করি। রোগটার সাথে ঝড়-বৃষ্টির প্রকোপ, খাদ্যাভ্যাস, অনিয়ম ইত্যাদি বিষয়ের কিরূপ সম্পর্ক তা লক্ষ করি। সবশেষে কারণ অনুসন্ধানের লক্ষ্যে এগুলোর মধ্যে কোনটা প্রাসঙ্গিক এবং কোনটা অপ্রাসঙ্গিক তা বোঝার জন্য এগুলোর বিশ্লেষণ করা হয়।

সুতরাং কোনো সমস্যার সমাধান করার জন্য অবশ্যই সংশ্লিষ্ট বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, এর পূর্ববর্তী ও অনুগামী ঘটনাসমূহ নিরীক্ষণ করতে হয়। তাই যেকোনো কারণ বাস্তব ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions