1 Answers

উদ্দীপকে বর্ণিত বিষয়টি হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য লেখা হলো-

■ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন: বিজ্ঞানী নিউটন আপেল ফল পতনের কারণ আবিষ্কার করতে প্রথমে মাধ্যাকর্ষণ নিয়মকে প্রকল্পের আকারে অনুমান করেছিলেন। অবশ্য পরে এ মতবাদ সত্য হিসেবে প্রমাণিত হয়েছে।

■ কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে হলে তাকে অনুরূপ অন্যান্য জ্ঞাত ঘটনার সাথে সংযুক্ত করতে হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তকরণ আবশ্যক।

■ একটি ঘটনাকে ব্যাখ্যা করার সময়, ঘটনাটি কোন শ্রেণিভুক্ত তা নির্ণয় করতে হয়। অর্থাৎ ব্যাখ্যা ও শ্রেণিকরণ একে অপরের পরিপূরক।

■ যখন কোনো ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়, তখন প্রথমে অনুমানের সাহায্যে গ্রহণ করা হয়ে থাকে। অনুমানকে বাদ দিয়ে আরোহ কথাটি চিন্তা করা যায় না। তাই বলা যায়, ব্যাখ্যা ও আরোহের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। 

■ কোনো নিয়মকে ব্যাখ্যা করার জন্য তাকে উচ্চতর কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ ব্যাখ্যা ও অবরোহের মধ্যে সম্পর্ক খুব নিবিড়।

4 views

Related Questions