1 Answers

উদ্দীপকের বর্ণিত বিষয়ের মাধ্যমে অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের ধারণা পরিলক্ষিত হয়। অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য হলো-

অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে না। আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় সার্বিক। অবরোহ অনুমানের আশ্রয়বাকে যা অনুমিত হবে, তা-ই সিদ্ধান্তে নিঃসৃত হবে, কিন্তু আরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে না। বরং আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিঃসৃত হয়। অবরোহ অনুমানের গতি নিম্নমুখী; এখানে সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে আসা হয়। অন্যদিকে, আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী; এ অনুমানে বিশেষ বাক্য থেকে সার্বিক বাক্যে গমন করা হয়।

অবরোহ অনুমানে ব্যবহৃত যুক্তিগুলো সত্যি বলে ধরে নেওয়া হয়, অন্যদিকে আরোহ অনুমানে ব্যবহৃত যুক্তিগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত হয়। 

4 views

Related Questions