1 Answers

উদ্দীপকের জনাব শাকিল ব্যবসায়ের নৈতিকতার বিষয়টি লঙ্ঘন করেছেন।

ব্যবসায়িক নৈতিকতার মাধ্যমে কোনো বিষয়ে ভালো-মন্দ, উচিত- অনুচিত, ঠিক-বেঠিক, ন্যায়-অন্যায় প্রভৃতি বিচার করা হয়। এটি ব্যবসায়ীদের কাজের প্রতি সচেতনতা বাড়ায়। এছাড়া ব্যবসায়ের সুনামও বাড়ে।

উদ্দীপকে উল্লেখ্য, কক্সবাজারের উখিয়ায় জনাব শাকিলের একটি খাবারের হোটেল আছে। তিনি সম্প্রতি বেশি মুনাফা অর্জনের আশায়. নিম্নমানের খাবার বেশি মূল্যে বিক্রি করেন। তিনি ব্যবসায়ের ভালো- মন্দ বিচার না করে নীতিবহির্ভূত কাজে লিপ্ত হন। ফলে মানুষের ক্ষতি হয় এবং তার ব্যবসায়ের সুনাম নষ্ট হয়। তাই বলা যায়, জনাব শাকিল বেশি মুনাফা অর্জনের আশায় ব্যবসায়িক নৈতিকতা লঙ্ঘন করেন।

5 views

Related Questions