1 Answers
সেনাশাসনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়। তাদের মতামত প্রকাশের কোনো সুযোগ থাকে না। ভোটাধিকার প্রয়োগের পথ বন্ধ হয়ে যায়। মেধাবী ও সুস্থ রাজনীতির চর্চা করার ক্ষেত্রগুলো অবলুপ্ত হয়। সামরিক সরকার অস্ত্রের জোরে নিজ ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। এতে লুটেরা শ্রেণির দৌরাত্ম্য পরিলক্ষিত হয়। ফলে গণতন্ত্র নিজ গতিতে সামনে অগ্রসর হতে পারে না। তাই বলা যায়, সেনাশাসন গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুদ্ধ করে।
4 views
Answered