1 Answers

১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়েছিল। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক ধারা চালু হয়। সংসদীয় সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত হয়। দেশে অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি, মত প্রকাশের স্বাধীনতা, পত্র- পত্রিকার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার ইত্যাদি ব্যবস্থা হয়। তাই বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

5 views

Related Questions