1 Answers
'৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম কারণ ছিল আইয়ুব খানের সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক শাসন কায়েম করা। ১৯৫৮ সালের ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মীর্জাকে উৎখাত ও দেশত্যাগে বাধ্য করে ক্ষমতা দখল এবং নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করেন। তিনি পূর্ব ঘোষিত ১৯৫৯ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত করেন। পূর্ব পাকিস্তানসহ সর্বস্তরের জনগণকে দমিয়ে রাখার জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেন। এসব অগণতান্ত্রিক কর্মকাণ্ড থেকে মুক্তির জন্য এদেশবাসী ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে যোগ দেয়।
4 views
Answered