1 Answers

ভবিষ্যতের জন্য প্রত্যাশিত ফলাফল অর্জনের অনিশ্চয়তাকেই ঝুঁকি বলা হয়।
প্রতিটি ব্যবসায়েই ঝুঁকি আছে। কিন্তু মাত্রাতিরিক্ত ঝুঁকি ব্যবসায়ে বড় লোকসান নিয়ে আসতে পারে। আবার ঝুঁকি না নিলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য কোন ঝুঁকি কী পরিমাণ নিতে হবে তা আগেই পরিমাপ করা উচিত। এরপর সেসব ঝুঁকি মোকাবিলার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ ঝুঁকি নিরূপণ ও মোকাবিলার উপায় নির্ধারণই ব্যবসায় সাফল্যের অন্যতম শর্ত।

4 views

Related Questions